অথ হোবাচ বুড়িলমাশ্বতরাশ্বিং বৈয়াঘ্রপদ্য কং ত্বমাত্মানমুপাস ইত্যপ এব ভগবো রাজন্নিতি হোবাচৈষ বৈ রয়িরাত্মা বৈশ্বানরো যৎ ত্বমাত্মানম উপাসে তস্মাত্ত্বং রয়িমান্ পুষ্টিমানসি ॥ ১
৪২৭. অৎস্যন্নং পশ্যসি প্রিয়মত্যন্নং পশ্যতি প্রিয়ং ভবত্যস্য ব্রহ্মবর্চসং কুলে, য এতমেবমাত্মানং বৈশ্বানরমুপাস্তে বস্তিত্বেষ আত্মন ইতি হোবাচ, বস্তিস্তে ব্যভেৎস্যৎ যন্মাং ন্যগমিষ্য ইতি ॥ ২
অন্বয় : অথ হ উবাচ বুড়িলম্ আশ্বতরাশ্বিম্ বৈয়াঘ্রপদ্য, কম্ ত্বম্ আত্মানম্ উপাসে? ইতি। অপঃ এব (জলকেই) ভগবঃ রাজন্ ইতি হ উবাচ। এষঃ বৈ রয়ি আত্মা বৈশ্বানরঃ যম্ ত্বম্ আত্মানম্ উপাসে। তস্মাৎ ত্বম্ রয়িমান্ (ধনবান) পুষ্টিমান্ অসি (৫।১২।২ দ্রঃ)। অৎসি অন্নম্, পশ্যসি প্রিয়ম্। অত্তি অন্নম্, পশ্যতি প্রিয়ম্, ভবতি অস্য ব্রহ্মবর্চসম্ কুলে, যঃ এতম্ এবম্ আত্মানম্ বৈশ্বানরম্ উপাস্তে। বস্তিঃ (মূত্রাশয়) তু এষঃ আত্মনঃ ইতি হ উবাচ। বস্তি তে বি + অভেৎস্যৎ (বিদীর্ণ হইতে), যৎ মাম্ ন অগমিষ্যঃ ইতি।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র)—তারপর অশ্বপতি বুড়িল অশ্বতরাশ্বিকে বলিলেন— ‘হে বৈয়াঘ্রপদ্য, তুমি কাহাকে আত্মারূপে উপাসনা কর?” বুড়িল বলিলেন— ‘ভগবান্ রাজা, জলকেই (আমি আত্মারূপে উপাসনা করি)।’ রাজা বলিলেন— ‘তুমি যাহাকে উপাসনা কর, তিনি রয়ি নামক বৈশ্বানর আত্মা। সেইজন্য তুমি ধনবান এবং পুষ্টিমান। সেইজন্য অন্নভোজন করিতেছ, প্রিয়বস্তু দেখিতেছ। যিনি এইরূপে এই বৈশ্বানর আত্মাকে উপাসনা করেন, তিনি অন্ন ভোজন করেন, প্রিয়বস্তু দেখেন, তাঁহার কুলে ব্রহ্মতেজ বর্তমান থাকে। (কিন্তু) এই জল আত্মার বস্তিদেশ (মূত্রাশয়)। তুমি যদি (আত্মতত্ত্ব শিখিবার জন্য) আমার নিকট না আসিতে, তবে তোমার মূত্রাশয় বিদীর্ণ হইয়া যাইত। ‘