অথ হোবাচ সত্যযজ্ঞং পোলুষিং প্রাচীনযোগ্য কং ত্বমাত্মানমুপাস ইত্যাদিত্যমেব ভগবো রাজনিতি হোবাচৈষ বৈ বিশ্বরূপ আত্মা বৈশ্বানরো যং ত্বমাত্মানমুপাসে তস্মাত্তব বহু বিশ্বরূপং কুলে দৃশ্যতে ॥ ১
৪২১. প্রবৃত্তোহশ্বতরীরথো দাসীনিষ্ফোহৎস্যন্নং পশ্যসি প্রিয়মত্ত্যনুং পশ্যতি প্রিয়ং ভবত্যস্য ব্রহ্মবর্চর্সং কুলে য এতমেবমাত্মানং বৈশ্বানরমুপাস্তে চক্ষুষ্ট্ৰেতদাত্মন ইতি হোবাচান্ধোহভবিষ্যো যন্ মাং নাগমিষ্য ইতি ॥২
অন্বয় : অথ হ উবাচ (বলিল) সত্যযজ্ঞম্ পৌলুষিম্ প্রাচীনযোগ্য (প্রাচীনযোগের অপত্য) কম্ ত্বম্ আত্মানম্ উপাসে? ইতি। আদিত্যম্ এব ভগবঃ রাজন্ ইতি হ উবাচ। এষঃ বৈ (এই আদিত্যই) বিশ্বরূপঃ (নানা রূপ যাহার; বিশ্ব—বিবিধ) আত্মা বৈশ্বানরঃ যম্ ত্বম্ আত্মানম্ উপাসে। তস্মাৎ তব বহু বিশ্বরূপম্ (বিবিধ প্রকার ধন)) কুলে দৃশ্যতে (৫।১২।১ দ্রঃ)। প্রবৃত্তঃ (নিযুক্ত, প্রস্তুত; শঙ্করের মতে ইহার অর্থ, ত্বাম্ অনু প্রবৃত্ত—তোমার অনুগত) অশ্বতরীরথঃ (অশ্বতরযুক্ত রথ) দাসী-নিষ্কঃ (দাসী ও কণ্ঠহার) অৎসি অন্নম্ পশ্যসি প্রিয়ম্। অত্তি অন্নম্ পশ্যতি প্রিয়ম্ ভবতি অস্য ব্ৰহ্মবচসম্ কুলে যঃ এতম্ এবম্ আত্মানম্ বৈশ্বানরম্ উপাস্তে। চক্ষুঃ তু এতৎ (ইহা) আত্মনঃ ইতি হ উবাচ। অন্ধঃ অভবিষ্যঃ (হইতে) যৎ মাম্ না আগমিষ্যঃ ইতি (৫।১২।২ মঃ দ্রঃ)।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র) তারপর রাজা সত্যযজ্ঞ পৌলুষিকে বলিলেন— ‘প্রাচীনযোগ্য, তুমি কাহাকে আত্মারূপে উপাসনা কর?’ সত্যযজ্ঞ বলিলেন— ‘ভগবান্ রাজা, আদিত্যকেই।’ রাজা বলিলেন— ‘তুমি যাঁহার উপাসনা কর, তিনি বিশ্বরূপ নামে বৈশ্বানর আত্মা। সেই জন্য তোমার কুলে সকল সম্পদ দেখা যায়। অশ্বতরীতে টানা রথ, দাসী, কণ্ঠহার— এই সবই তোমার জন্য প্রস্তুত; তুমি অন্নভোজন করিতেছ ও প্রিয়বস্তু দেখিতেছ। যিনি এইরূপে বৈশ্বানর আত্মাকে উপাসনা করেন, তিনি অন্নভোজী হন, প্রিয়বস্তু দেখেন এবং তাঁহার কুলে ব্রহ্মতেজ বর্তমান থাকে। (কিন্তু) এই (আদিত্য) আত্মার চক্ষুমাত্র। তুমি যদি (আত্মতত্ত্ব শিখিবার জন্য) আমার নিকট না আসিতে, তবে তুমি অন্ধ হইয়া যাইতে।’