তান্ হোবাচ প্রাতর্বঃ প্রতিবক্তাস্মীতি তে হ সমিপাণয়ঃ পূর্বাহ্নে প্ৰতিচক্রমিরে তান্ হানুপনীয়ৈবৈতদুবাচ ॥ ৭
অন্বয় : তান্ (তাঁহাদিগকে) হ উবাচ (বলিলেন)—প্রাতঃ বঃ (আপনাকে) প্রতিবক্তা অস্মি (প্রত্যুত্তর দিব) তে (তাঁহারা) হ সমিৎপাণয়ঃ (সমিধ হস্তে লইয়া, ইহা শিষ্যত্বের লক্ষণ) পূর্বাহ্নে প্রতিচক্রমিরে (পুনর্বার আগমন করিলেন)। তান্ হ অনুপনীয় এব ন + উপনীয়—উপনীত না করিয়াই; উপনয়ন সংস্কার না করিয়াই) এতৎ (ইহা) উবাচ—।
সরলার্থ : তিনি তাহাদিগকে বলিলেন—’প্রাতে আপনাদিগকে উত্তর দিব।’ তাহারা সমিধ হাতে পরদিন পূর্বাহ্নে আবার তাঁহার নিকট গেলেন। তিনি তাঁহাদের ‘উপনীত’ না করিয়াই বলিলেন।