তে হোচুর্যেন হৈবার্থেন পুরুষশ্চরেত্তং হৈব বদেদাত্মানমেবেমং বৈশ্বানরং সম্প্রত্যধ্যেষি তমেব নো ৱুহীতি ॥ ৬
অন্বয় : তে (তাঁহারা) হ উচুঃ (বলিলেন) যেন হ এব অর্থেন (যে প্রয়োজনে; অর্থ -প্রয়োজন) পুরুষঃ চরেৎ (আগমন করেন) তম্ (সেই প্রয়োজনকে) হ এর বদেৎ (বলিয়া থাকে, বলা উচিত)। আত্মানম্ এব + ইমম্ বৈশ্বানরম্ (এই বৈশ্বানর আত্মাকে) সম্প্রতি (এখন) অধ্যেষি (জানেন)। তম্ এব (তাহাকেই) নঃ (আমাদিগকে) রুহি (বলুন) ইতি।
সরলার্থ : তাঁহারা তাঁহাকে বলিলেন— মানুষ যে উদ্দেশ্যে আগমন করে তাহাই প্রথমে বলিয়া থাকে। আপনি বৈশ্বানর আত্মার বিষয় জানেন, এখন তাহাই আমাদিগকে বলুন।