তেভ্যো হ প্রাপ্তেভ্যঃ পৃথগর্রাণি কারয়াঞ্চকার স হ প্রাতঃ সঞ্জিহান উবাচ ন মে স্তেনো জনপদে ন কদর্যো ন মদ্যপো নানাহিতাগ্নির্নাবিদ্বান্ন স্বৈরী স্বৈরিণী কুতঃ। যক্ষ্যমাণো বৈ ভগবন্তোহহমস্মি যাবদেকৈকমা ঋত্বিজে ধনং দাস্যামি তাবদ্ভগবভ্যো দাস্যামি বসন্তু ভগবন্ত ইতি ॥ ৫
অন্বয় : তেভ্যঃ হ প্রাপ্তেভ্যঃ (অভ্যাগত সেই সমুদয় লোকদিগকে; ৫।৩।৬ মঃ দ্রঃ) পৃথক্ (প্রত্যেককে পৃথক পৃথক) অর্থাণি (পূজা) কারয়াঞ্চকার (করাইলেন)। সঃ (অশ্বপতি) হ প্রাতঃ (প্রাতঃকালে) সম্জিহানঃ (বৈদিক প্রয়োগ ৪।১।৫ দ্রঃ; শয্যা বা নিদ্রা ত্যাগ করিয়া) উবাচ (বলিলেন)—ন (না) মে (আমার স্তেনঃ (চোর) জনপদে (রাজ্যে) ন কদর্যঃ (কুৎসিৎ ব্যক্তি) ন মদ্যপঃ (মদ্যপায়ী) ন অনাহিতাগ্নি (অগ্নিহোত্রী নয় এমন ব্রাহ্মণ; আহিতস্থাপিত) ন অবিদ্বান্ ন স্বৈরী (স্বেচ্ছাচারী, চরিত্রহীন); স্বৈরিণী (স্বেচ্ছাচারিণী) কুতঃ (কোথা হইতে)? যক্ষ্যমাণঃ (যজ্ঞে প্রবৃত্ত হইবে এমন লোক) বে ভগবন্তঃ (হে ভগবদ্গণ) অহম্ (আমি) অস্মি (হই) যাবৎ (যে পরিমাণ) এক + একস্মৈ ঋত্বিজে (এক একজন ঋত্বিককে) ধনম্ দাস্যামি (দিব) তাবৎ (সেই পরিমাণ) ভগবদ্ভ্যঃ (আপনাদিগকে) দাস্যামি (দিব)। বসন্তু (বাস করুন) মে আমার ‘গৃহে’, ভগবন্তঃ ইতি।
সরলার্থ : অশ্বপতি সেই অভ্যাগতদের প্রত্যেককে পৃথক পৃথক পূজা করাইলেন। (পরদিন) প্রাতে উঠিয়া তিনি তাঁহাদিগকে বলিলেন—’আমার রাজ্যে কোন চোর নাই অবিদ্বান নাই, কদর্য (কৃপণ) ব্যক্তি নাই, আহিতাগ্নি নয় এমন ব্রাহ্মণ নাই, কোন ব্যভিচারীও নাই—ব্যভিচারিণী কোথা হইতে আসিবে? ভগবাগণ, আমি যজ্ঞ করিতেছি; এক একজন ঋত্বিক্কে আমি যত ধন দিব, আপনাদেরও সেই পরিমাণই দিব। আপনারা এখানে বাস করুন। ‘