স হ সম্পাদয়াঞ্চকার প্রক্ষ্যন্তি মামিমে মহাশালা মহাশ্রোত্রিয়াস্তেভ্যো ন সর্বমিব প্রতিপৎস্যে হন্তাহমন্যমভ্যনুশাসানীতি ॥ ৩
৪১৪. তান্ হোবাচাশ্বপতির্বৈ ভগবন্তোহয়ং কৈকেয়ঃ সম্প্রতীমমাত্মানং বৈশ্বানর-মধ্যেতি তং হন্তাভ্যাগচ্ছামেতি তং হাভ্যাজঃ ॥ ৪
অন্বয় : সঃ (উদ্দালক) হ সম্পাদয়াম্ চকার (স্থির করিলেন) প্রক্ষ্যন্তি (প্রশ্ন করিবেন) মা (আমাকে) ইমে (এই সমুদয়) মহাশালাঃ মহাশ্রোত্রিয়াঃ (১ মঃ দ্রঃ) তেভ্যঃ (তাহাদিগকে) ন (না) সর্বম্ (সমুদয় বিষয়কে) ইব (হয়ত) প্রতিপৎস্যে (বলিতে সমর্থ হইব)। হন্ত, অহম্ (আমি) অন্যম্ (অন্য উপদেষ্টার নাম) অভি অনুশাসানি (বলিয়া দি) ইতি। তান (তাহাদিগকে হ উবাচ (বলিলেন)— অশ্বপতিঃ বৈ ভগবন্তঃ! অয়ম্ (এই) কৈকেয়ঃ সম্প্রতি (এখন) ইমম্ আত্মানম্ বৈশ্বানরম্ অধ্যেতি। তম্ হন্ত অভ্যাগচ্ছাম ইতি। তং হ অভ্যাজঃ (২ মঃ দ্রঃ)।
সরলার্থ : উদ্দালক (মনে মনে) এই স্থির করিলেন— এই সকল মহাগৃহস্থ মহাশ্রোত্রিয় আমাকে প্রশ্ন করিবেন। সম্ভবত আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারিব না। ইহাদিগকে অন্য উপদেষ্টার কথা বলিয়া দি। এই প্রকার স্থির করিয়া তখন তিনি তাহাদিগকে বলিলেন—’হে ভগবানৃগণ, সম্প্রতি কৈকয়পুত্র অশ্বপতি এই বৈশ্বানর আত্মার বিষয় জানেন। চলুন আমরা তাঁহার নিকট যাই।’ তখন তাঁহারা তাঁহার নিকট গেলেন।
মন্তব্য : ৫।১১।৪. কৈকয়ঃ—’কেকয়’ শব্দ একটি ক্ষত্রিয় জাতির নাম এবং ইহারা যে দেশে বাস করে তাহার নামও কেকয়। ইহাদিগের রাজ্যও কেকয় নামে পরিচিত। ‘কৈকেয়’ অর্থ, কেকয়ের অপত্য কিংবা কেকয় জাতির রাজা। শতপথ ব্রাহ্মণেও অশ্বপতি কৈকেয়ের উল্লেখ আছে (১০।৬।১।২)।