স্তেনো হিরণ্যস্য সুরাং পিবংশ্চ গুরোস্তন্নমাবসন্ ব্রহ্মহা বৈতে পতন্তি চত্বারঃ পঞ্চমশ্চাচরংস্তৈরিতি ॥ ৯
অন্বয় : স্তেনঃ (চোর) হিরণ্যস্য (সুবর্ণের) সুরাম্ পিবন্ চ (সুরা পান করে এমন লোক) গুরোঃ (গুরুর) তল্পন্ (শয্যায়) আবসন্ (যে গমন করে বা দূষিত করে ব্রহ্মহা চ (ব্রহ্মঘাতক)—এতে [চত্বারঃ] (এই চারিজন) পতন্তি (পতিত হয়) চত্বারঃ। পঞ্চমঃ চ (পঞ্চম ব্যক্তিও) আচরন্ তৈঃ (তাহাদিগের সহিত যে আচরণ করে) ইতি।
সরলার্থ : সুবর্ণচোর, সুরাপায়ী, গুরুপত্নীগামী এবং ব্রহ্মঘাতক—এই চারিজন পতিত হয় এবং ইহাদিগের সহিত যে সংসর্গ করে, সেই পঞ্চম ব্যক্তিও পতিত হয়।