অথ হ য এতানেবং পঞ্চাগ্নীন্ বেদ ন সহ তৈরপ্যাঁচর পাপ্পনা লিপ্যতে শুদ্ধঃ পূতঃ পুণ্যলোকো ভবতি য এবং বেদ য এবং বেদ ॥ ১০
অন্বয় : অথ হ যঃ (যিনি) এতান্ (এই) এবম্ (এই প্রকারে) পঞ্চাগ্নীন্ (পঞ্চাগ্নিকে ন (না), সহ তৈঃ অপি (তাহাদিগের সহিতও) আচরন্ (আচরণ করিয়া) পাদ্মনা (পাপ দ্বারা) লিপ্যতে (লিপ্ত হয়); শুদ্ধঃ পূতঃ (পবিত্র) পুণ্যলোকঃ (পুণ্যলোকবাসী) ভবতি (হন) যঃ এবম্ (এই প্রকার) বেদ (জানেন) যঃ এবম্ বেদ (পুনরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : কিন্তু যিনি এই পঞ্চাগ্নিবিদ্যা জানেন, তিনি ইহাদিগের সংসর্গ করিয়াও পাপ দ্বারা লিপ্ত হন না। যিনি ইহা জানেন তিনি শুদ্ধ ও পূত; তিনি পুণ্যলোকে যান।