ব্রহ্মণঃ সোম্য, তে পাদং ব্রবাণীতি ইতি ব্রবীতু মে ভগবানিতি তস্মৈ হোবাচ প্রাণঃ কলা, চক্ষুঃ কলা শ্রোত্রং কলা মনঃ কলৈষ বৈ সোম্য চতুষ্কলঃ পাদো ব্ৰহ্মণ আয়তনবান্নাম ॥ ৩
অন্বয় : ব্রাহ্মণঃ, সোম্য, তে পাদম্ ব্রবাণি ইতি ব্রবীতু ভগবান্ ইতি। তস্মৈ হ উবাচ প্রাণঃ কলা, চক্ষুঃ কলা, কর্ণ শ্রোত্রম্ কলা, মনঃ কলা। এষঃ বৈ সোম্য, চতুষ্কলঃ ব্রাহ্মণঃ আয়তনবান্ নাম (৩।৫।২ মন্ত্র দ্রষ্টব্য)
সরলার্থ : মদ্ বলিল ‘হে সৌম্য, তোমাকে ব্রহ্মের এক পাদ বলি।’ (সত্যকাম বলিল)—‘ভগবান, আমাকে বলুন’ মদ্ বলিল, ‘প্রাণ এক কলা, চক্ষু এক কলা, এক কলা, মন এক কলা। হে সৌম্য, ইহাই ব্রহ্মের চতুষ্কল এক পাদ—ইহার নাম আয়তনবান্ (অর্থাৎ আশ্ৰয়বান)।’