তং মদ্রুপনিপত্যাভ্যুবাদ সত্যকাম৩ ইতি ভগব ইতি হ প্রতিশুশ্রাব ॥ ২
অন্বয় : তম্ মদ্গুঃ উপনিপত্য (৪।৫।৩ মন্ত্র দ্রষ্টব্য) অভি+উবাদ সত্যকাম ৩ ইতি। ভগবঃ ইতি হ প্রতি শুশ্রাব (৪।৫।২ মন্ত্র দ্রষ্টব্য)।
সরলার্থ : মগু তাঁহার নিকট উড়িয়া আসিয়া উচ্চৈঃস্বরে বলিল—‘সত্যকাম!’ উত্তরে সত্যকাম বলিল, ‘ভগবান্!’