মদ্ষ্টে পাদং বক্তেতি সহ শ্বোভূতে গা অভিপ্রস্থাপয়াঞ্চকার তা যত্রাভিসায়ং বভূবুস্তত্রাগ্নিমুপসমাধায় গা উপরুধ্য সমিধমাধায় পশ্চাদগ্নেঃ প্রাঙুপোপবিবেষ ॥১
অন্বয় : মদগুঃ তে পাদম্ বক্তা ইতি। সঃ হ শ্বঃভূতে গাঃ অভিপ্রস্থাপয়াঞ্চকার। তাঃ যত্র অভিসায়ম্ বভূবুঃ, অত্র অগ্নিম্ উপসমাধায়, গাঃ উপরুধ্য, সমিধম্ আধায়, পশ্চাৎ অগ্নেঃ প্রাত্ উপ উপবিবেশ (৪।৬।১ মন্ত্র দ্রষ্টব্য)।
সরলার্থ : (হংস আরও বলিল)—’মদ্ তোমাকে (ব্রহ্মের) একপাদ বলিবে’। পরদিন সত্যকাম গরু লইয়া (গুরু-গৃহাভিমুখে) যাত্রা করিল। যেখানে তাহারা সন্ধ্যাকালে একত্র হইল, সেখানে সত্যকাম অগ্নি জ্বালিয়া গরুগুলিকে আবদ্ধ করিয়া তারপর সমিধহস্তে অগ্নির পশ্চাতে পূর্বমুখ হইয়া বসিল।
মন্তব্য : মদ্ এক প্রকার জলচর পাখী।