ব্রহ্মণঃ সোম্য তে পাদং ব্রবাণীতি ব্রবীতু মে ভগবানিতি তস্মৈ হোবাচাগ্নিঃ কলা সূর্যঃ কলা চন্দ্ৰঃ কলা বিদ্যুৎ কলৈষ বৈ সোম্য চতুষ্কলঃ পাদো ব্ৰহ্মণো জ্যোতিষ্মান্নাম ॥ ৩
অন্বয় : ব্রহ্মণঃ সোম্য, তে পাদম্ ব্রবাণি ইতি। ব্রবীতু মে ভগবান্ ইতি। তস্মৈ হ উবাচ—অগ্নিঃ কলা, সূর্যঃ কলা, চন্দ্রঃ কলা, বিদ্যুৎ কলা। এষঃ বৈ, সোম্য, চতুষ্কলঃ পাদঃ ব্রহ্মণঃ জ্যোতিষ্মান্ নাম (৪।৫।২ মন্ত্র দ্রষ্টব্য)।
সরলার্থ : হংস বলিল——সৌম্য, আমি তোমাকে ব্রহ্মের একপাদ বলিব। সত্যকাম বলিল—বলুন, ভগবান্। হংস বলিল—অগ্নি এক কলা, সূর্য এক কলা, চন্দ্র এক কলা, বিদ্যুৎ এক কলা। হে সৌম্য, ইহা ব্রহ্মের চারিকলা বিশিষ্ট এক পাদ; ইহার নাম জ্যোতিষ্মান্।।