হংসস্তে পাদং বক্তেতি স হ শ্বোভূতে গা অভিপ্রস্থাপয়াঞ্চকার তা যত্রাভিসায়ং বভূবুস্তত্রাগ্নিমুপসমাধায় গা উপরুধ্য সমিধমাধায় পশ্চাদগ্নেঃ প্রাঙুপোপবিবেশ ॥১
অন্বয় : হংসঃ তে পাদম্ বক্তা ইতি। সঃ হ শ্বঃ+ভূতে গাঃ অভিপ্রস্থাপয়াঞ্চকার তাঃ যত্র অভিসায়ম্ বভূবুঃ, তত্র অগ্নিম্ উপসমাধায়, গাঃ উপরুধ্য, সমিধম্ আধায়, পশ্চাৎ অগ্নেঃ প্রা উপ উপবিবেশ।
সরলার্থ : (বৃষ আরও বলিল)—’হংস তোমাকে ব্রহ্মের এক পাদ বলিবে।’ পরদিন সত্যকাম গরু লইয়া (আচার্যের গৃহাভিমুখে) যাত্রা করিল। সন্ধ্যায় তাহারা যেখানে এক হইল সেইখানে অগ্নি জ্বালিয়া গরুগুলিকে আবদ্ধ করিল। তারপর কাঠ সংগ্রহ করিয়া অগ্নির পশ্চাদ্ভাগে পূর্বমুখ হইয়া বসিল।