ব্রহ্মণঃ সোম্য তে পাদং ব্রবাণীতি ব্রবীতু মে ভগবানিতি তস্মৈ হোবাচ পৃথিবী কলান্তরিক্ষং কলা দ্যৌঃ কলা সমুদ্ৰঃ কলৈষ বৈ সোম্য চতুষ্কলঃ পাদো ব্রহ্মণোহনন্তবান্নাম ॥৩
অন্বয় : ব্ৰহ্মণঃ সোম্য! তে পাদম্ ব্রবাণি ইতি। ব্রবীতু মে ভগবান্ ইতি। তস্মৈ হ উবাচ—পৃথিবী কলা; অন্তরিক্ষম্ কলা; দ্যৌঃ কলা; সমুদ্রঃ কলা; এষঃ বৈ সোম্য! চতুষ্কলঃ পাদঃ ব্রহ্মণঃ অনন্তবান্ নাম (৪।৫। ২)।
সরলার্থ : অগ্নি বলিল, ‘হে সৌম্য, তোমাকে ব্রহ্মের এক পাদ বলি।’ সত্যকাম বলিল, ‘ভগবান, বলুন।’ অগ্নি তাহাকে বলিল—’পৃথিবী এক কলা; অন্তরিক্ষ এক কলা; দ্যুলোক এক কলা; সমুদ্র এক কলা। হে সৌম্য, ইহাই ব্রহ্মের চারি কলা যুক্ত এক পাদ, ইহার নাম ‘অনন্তবান্’।