স য এতমেবং বিদ্বাংশ্চতুষ্কলং পাদং ব্রহ্মণঃ প্রকাশবানিত্যুপাস্তে প্রকাশবানস্মিঁল্লোকে ভবতি প্রকাশবতো হ লোকাঞ্জয়তি য এতমেবং বিদ্বাংশ্চতুষ্কলং পাদং ব্রহ্মণঃ প্রকাশবানিত্যুপাস্তে ॥ ৩
অন্বয় : সঃ যঃ এতম্ (ইহাকে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) চতুষ্কলম্ পাদম্ ব্রহ্মণঃ (ব্রহ্মের) প্রকাশবান্ ইতি উপাস্তে (উপাসনা করে), প্রকাশবান্ (প্রখ্যাত, প্রতিষ্ঠাবান্) অস্মিন্ লোক (এই লোকে) ভবতি (হন), প্রকাশবতঃ হ লোকান্ (উজ্জ্বল লোকসমূহকে) জয়তি (জয় করেন) যঃ এতম্ এবম্ বিদ্বান্ চতুষ্কলম্ পাদম্ ব্রহ্মণঃ প্রকাশবান্ ইতি উপাস্তে (দ্বিরুক্তি)।
সরলার্থ : যিনি এইভাবে জানিয়া ব্রহ্মের চতুষ্কল পাদকে ‘প্রকাশবান্’ রূপে উপাসনা করেন, তিনি এই লোকে প্রতিষ্ঠাবান হন; এবং (মৃত্যুর পর) উজ্জ্বল লোকসমূহ জয় করেন।