ব্রহ্মণশ্চ তে পাদং ব্রবাণীতি ব্রবীতু মে ভগবানিতি তস্মৈ হোবাচ প্রাচী দিক্কলা প্রতীচী দিক্কলা দক্ষিণা দিক্কলোদীচী দিক্কলৈষ বৈ সোম্য চতুষ্কলঃ পাদো ব্রহ্মণঃ প্রকাশবান্নাম ॥ ২
অন্বয় : ব্রহ্মণঃ (ব্রহ্মের) চ তে (তোমাকে) পাদম্ (এক পাদকে অর্থাৎ চতুর্থাংশকে ব্রবাণি (বলি) ইতি। ব্রবীতু (বলুন) মে (আমাকে) ভগবান্ ইতি। তস্মৈ (তাহাকে) হ উবাচ (বলিল) প্রাচী দিক্ (পূর্বদিক্) কলা (এক কলা অর্থাৎ ১/১৬); প্রতীচী (পশ্চিম) দিক্ কলা; দক্ষিণ দিক্ কলা; উদীচী (উত্তর) দিক্ কলা (কলা)। এষঃ বৈ (ইহাই) সোম্য! চতুষ্কলঃ পাদঃ (চারিকলা বিশিষ্ট একপাদ) ব্রহ্মণঃ প্রকাশাবান্ নাম।
সরলার্থ : (বৃষ বলিল)—’তোমাকে ব্রহ্মের এক পাদ বলিতেছি।’ (সত্যকাম বলিলেন), (‘ভগবান, বলুন।’ বৃষ বলিল—’পূর্বদিক ব্রহ্মের এক কলা, পশ্চিমদিক এক কলা, দক্ষিণদিক এক কলা এবং উত্তর দিক এক কলা। হে সৌম্য, ইহাই ব্রহ্মের চারি কলাবিশিষ্ট এক পাদ যার নাম প্রকাশবান্। ‘