অথ হৈনমৃষভোহভ্যুবাদ সত্যকাম ৩ ইতি ভগব ইতি হ প্রতিশুশ্রাব প্রাপ্তাঃ সোম্য সহস্রং স্মঃ প্রাপয় ন আচার্য কুলম্ ॥ ১
অন্বয় : অথ হ এম (ইহাকে) ঋষভঃ (এক বৃষ) অভি + উবাদ (বলিল) — সত্যকাম ৩ (হে সত্যকাম! ৩ পুতস্বরের চিহ্ন) ইতি। ভগবঃ (ভগবন্) ইতি হ প্ৰতিশুশ্রাব (প্রত্যুত্তর করিল)। প্রাপ্তাঃ (প্রাপ্ত) (সাম্য, সহস্রম্ স্ম (হইয়াছি)। প্রাপয় (লইয়া যাও নঃ (আমাদিগকে) আচাৰ্যকুলম্ (আচার্য গৃহে)।
সরলার্থ : তখন একটি বৃষ তাহাকে ডাকিয়া বলিল—’সত্যকাম!” সত্যকাম উত্তর দিল—’ভগবান্!” (বৃষ বলিল)—’সৌম্য, আমরা এক সহস্র হইয়াছি; আমাদের আচার্যের গৃহে নিয়া চল।”