তং হোবাচ কিংগোত্রো নু সোম্যাসীতি। স হোবাচ নাহমেতদ্বেদ ভো যদ্গোত্রোহহমস্ম্যপৃচ্ছং মাতরং সা মা প্রত্যব্রবীদ বহং চরন্তী পরিচারিণী যৌবনে ত্বামলভে সাহমেতন্ন বেদ যােত্রত্বমসি জবালা তু নামাহমস্মি সত্যকামো নাম ত্বমসীতি সোঽহং সত্যকামো জাবালোহস্মি ভো ইতি ॥ ৪
অন্বয় : তম্ হ উবাচ—কিং-গোত্রঃ নু সোম্য! অসি (হও)? ইতি। সঃ হ উবাচ—ন অহম্ এতৎ বেদ ভোঃ যৎ-গোত্রঃ অহম্ অমি। অপৃচ্ছম্ (জিজ্ঞাসা করিয়াছিলাম) মাতরম্ (মাতাকে)। সা (তিনি) মা (আমাকে) প্রতি + অব্রবীৎ (প্রত্যুত্তরে বলিয়াছেন বহু অহম্ চরন্তী পরিচারিণী যৌবনে ত্বাম্ অলভে, সা অহম্ এতদ্ ন বেদ যৎ-গোত্রঃ ত্বম্ অসি; জবালা তু নাম অহম্ অস্মি; সত্যকামঃ নাম ত্বম্ অসি ইতি। সঃ অহম্ সত্যকামঃ জাবালঃ অস্মি ভোঃ ইতি। (২য় মঃ দ্রঃ)।
সরলার্থ : গৌতম তাহাকে জিজ্ঞাসা করিলেন, ‘হে সোম্য! তুমি কোন্ গোত্রীয়?” সত্যকাম বলিল, “ভগবান্, আমি কোন্ গোত্রীয় তাহা জানি না। আমি মাতাকে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি প্রত্যুত্তরে বলিয়াছেন—’আমি যৌবনে বহু বিচরণ করিয়া পরিচারিণী অবস্থায় (কিংবা আমি যৌবনে পরিচারিণীরূপে বহু পরিচর্যা করিয়া) তোমাকে পাইয়াছি। এই অবস্থায় আমি জানি না তুমি কোন্ গোত্রীয়। আমি জবালা, তুমি সত্যকাম; সুতরাং বলিও— ভগবান, আমি সত্যকাম জাবাল।”