সা হৈনমুবাচ নাহমেতদ্বেদ তাত যাগোত্রত্বমসি বহং চরন্তী পরিচারিণী যৌবনে ত্বামলভে সাহমেতন্ন বেদ যােত্রত্বমসি জবালা তু নামাহমস্মি সত্যকামো নাম ত্বমসি স সত্যকাম এব জাবালো রুবীথা ইতি ॥ ২
অন্বয় : সা (সে অর্থাৎ জবালা) হ এনম্ (ইহাকে) উবাচ (বলিল)—ন (না) অহম্ (আমি) এতৎ (ইহা) বেদ (জানি), তাত (হে পুত্র) যৎ-গোত্রঃ (যে গোত্রের অন্তর্গত) ত্বম্ (তুমি) অসি (হও)। বহু অহম্ চরন্তী (বহু বিচরণ করিয়া; কিংবা বহু লোকের সেবা করিয়া) পরিচাররিণী (অপরের পরিচর্যা করিবার অবস্থায়) যৌবনে ত্বাম্ (তোমাকে) অলভে (লাভ করিয়াছি)। সা অহম্ (সেই আমি) এতৎ ন বেদ যৎ গোত্রঃ ত্বম্ অসি, জবালা নাম তু অহম্ অস্মি; সত্যকমঃ নাম ত্বম্ অসি; সঃ (সেই তুমি) সত্যকামঃ জাবালঃ ব্রবীথাঃ (বলিও) ইতি।
সরলার্থ : জবালা তাহাকে বলিল— পুত্র, তোমার কোন্ গোত্র তাহা আমি জানি না। যৌবনে বহু বিচরণ করিয়া পরিচারিণী অবস্থায় (কিংবা যৌবনে পরিচারিণীরূপে বহুলোকের পরিচর্যা করিয়া) তোমাকে পাইয়াছি। আমি জানি না তোমার কোন্ গোত্র। আমি জবালা, তুমি সত্যকাম; তাই বলিও ‘আমি সত্যকাম জাবাল’।