সত্যকামো হ জাবালো জবালাং মাতরমামন্ত্রয়াঞ্চক্রে ব্রহ্মচর্যং ভবতি বিবৎস্যামি কিং গোত্রো ন্বহমস্মীতি ॥ ১
অন্বয় : সত্যকামঃ হ জাবালঃ জবালাম্ মাতরম্ (মাতা জবালাকে) আমন্ত্রয়াঞ্চক্রে (আহ্বান করিয়া বলিল) ব্রহ্মচর্যম্ ভবতি (হে পূজনীয়ে; ‘ভবৎ’ শব্দের স্ত্রীলিঙ্গে ‘ভবতী’, সম্বোধনে ‘ভবতি’) বিবৎস্যামি (বাস করিব)। কিং গোত্রঃ (কোন গোত্রের) নু অহম্ (আমি) অস্মি (হই)? ইতি।
সরলার্থ : সত্যকাম জাবাল মাতা জবালাকে বলিল—হে পূজনীয়া, আমি ব্ৰহ্মচর্য নিয়া গুরুগৃহে বাস করিব। আমার কি গোত্র?