তদু হ শৌনকঃ কাপেয়ঃ প্রতিমন্বানঃ প্রত্যেরায়াত্মা দেবানাং জনিতা প্রজানাং হিরণ্যদংস্ট্রো বভসোহনসূরিঃ মহান্তমস্য মহিমানমারনদ্যমানো যদনন্নমত্তীতি বৈ বয়ং ব্রহ্মচারিদেমুপাস্নহে দত্তাস্মৈ ভিক্ষামিতি ॥ ৭
অন্বয় : তৎ (সেই বাক্যকে) উ হ শৌনকঃ কাপেয়ঃ প্রতিমন্বানঃ (মনে মনে আলোচনা করিয়া) প্রত্যেয়ায় (প্রতি-আ-ইরায়; তাহার নিকট গমন করিল)। আত্মা দেবানম্ (দেবগণের) জনিতা (বৈদিক প্রয়োগ, জনয়িতা) প্রজানাম্ (স্থাবর ও জঙ্গমের; যাহা উৎপন্ন হয় তাহাই প্রজা) হিরণ্যদ্রংষ্ট্রঃ (সুবর্ণময় দন্তবিশিষ্ট) বভসঃ (ভক্ষক) অনসূরিঃ (সূরি মেধাবী; অসূরি—যে মেধাবী নয়; অনসূরি যে অসূরি নয় মেধাবী), মহান্তম্ (মহান এইরূপ) অস্য (ইহার) মহিমানম্ (মহিমাকে) আহ্ঃ (বলিয়া থাকে), অনদ্যমানঃ (ন অদ্যমানঃ—যাহা অপর কর্তৃক ভক্ষিত হয় না) যৎ (যাহা) অনন্নম্ (অন্ন নয় এমন বস্তুকেও) অত্তি (ভক্ষণ করেন) ইতি বৈ বয়ম্ (আমরা) ব্রহ্মচারিন্! ইদম্ (ইহাকে) আ উপামহে (উপাসনা করি)। দত্ত (দান করে) অস্মৈ (ইহাকে অর্থাৎ এই ব্রহ্মচারীকে ভিক্ষাম্ ইতি
সরলার্থ : শৌনক কাপেয় ইহা মনে মনে আলোচনা করিয়া সেই ব্রহ্মচারীর নিকট গেলেন এবং বলিলেন—যিনি সর্বদেবতার আত্মা, স্থাবর জঙ্গমের জনয়িতা, হিরণ্যদন্তী ভক্ষক এবং মেধাবী, অপরে যাঁহাকে ভক্ষণ করিতে পারে না কিন্তু অনন্নকেও (অর্থাৎ যাহা অন্ন নয় এমন বস্তুকেও) যিনি ভক্ষণ করেন, (জ্ঞানিগণ) তাঁহার মহিমাকে মহান বলিয়াছেন। হে ব্রহ্মচারী, আমরা তাঁহারই উপাসনা করি। (তাহার পর তিনি বলিলেন)— ইঁহাকে ভিক্ষা দাও।