তৌ বা এতৌ সংবর্গৌ বায়ুরেব দেবেষু প্রাণঃ প্রাণেষু ॥ ৪
অন্বয় : তৌ (সেই) বৈ এতৌ (এই) দ্বৌ (দুই) সংবর্গৌ (দুই সংবর্গ, ১ম মন্ত্ৰ দ্ৰঃ)- বায়ুঃ এব দেবেষু দেবগণের মধ্যে); প্রাণ প্রাণেষু (প্রাণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহের মধ্যে)।
সরলার্থ : এই দুই-ই সর্ব গ্রাস—দেবতাদের মধ্যে বায়ু এবং ইন্দ্রিয়গণের মধ্যে প্ৰাণ।