অথাধ্যাত্মং প্রাণো বাব সংবর্গঃ স যদা স্বপিতি প্রাণমেব বাগপ্যেতি প্রাণং চক্ষুঃ প্রাণং শ্রোত্রং প্রাণং মনঃ প্রাণো হোবৈতান্ সর্বান্ সংবৃক্ত ইতি ॥ ৩
অন্বয় : তথ অধ্যাত্মম্ (দেহসংক্রান্ত উপাসনা)—প্রাণঃ বাব সংবর্গঃ (১ মঃ)। সঃ (সে অর্থাৎ পুরুষ) যদা স্বপিতি (নিদ্রিত হয়) প্রাণম্ এব বাক্ অপি + এতি; প্রাণম্ চক্ষুঃ, প্রাণম্ শ্রোত্রম্, প্রাণম্ মনঃ। প্রাণঃ হি এব এতান্ সর্বান্ সংবৃক্তে ইতি (১ম ও ২য় মন্ত্রের টীকা দ্রষ্টব্য)।
সরলার্থ : ইহার পর অধ্যাত্ম (অর্থাৎ দেহবিষয়ক) উপাসনা—প্রাণই সর্বগ্রাস; কারণ যখন পুরুষ নিদ্রিত হয় তখন বাক্, চক্ষু কর্ণ এবং মন, এই সবই প্রাণে প্রবেশ করে। প্রাণই এই সবকে গ্রাস করে।