যদাপ উচ্ছ্বষ্যন্তি বায়ুমেবাপিযন্তি বায়ুৰ্য্যেবৈতান্ সর্বান্ সংবৃক্ত ইত্যধিদৈবতম্ ॥ ২
অন্বয় : যদা আপঃ (জল) উৎশষ্যন্তি (শুষ্ক হয়) বায়ুম্ এব অপি যন্তি (গমন করে); বায়ুঃ হি এব এতান্ সর্বান্ (এই সমুদয়কে) সংবৃক্তে (সংবরণ করে, বিনাশ করে), ইতি অধিদৈবতম্ (দেবতাবিষয়ক উপাসনা)।
সরলার্থ : যখন জল শুকাইয়া যায় তখন তাহা বায়ুতেই মিশায়; বায়ু এই সব কিছুকেই গ্রাস করে। ইহাই অধিদৈবত অর্থাৎ দেবতাবিষয়ক উপাসনা।