তং হাভ্যুবাদ রৈক্বেদং সহস্রং গবাময়ং নিষ্কোহয়মশ্বতরীরথ ইয়ং জায়াহয়ং গ্রামো যস্মিন্নাসেহন্বেব মা ভগবঃ শাধীতি ॥ ৪
অন্বয় : তম্ (তাঁহাকে, রৈক্বকে) হ অভি + উবাদ (বলিলেন)—রৈক্ব! ইদম্ সহস্রম্ গবাম্, অয়ম্ নিষ্কঃ অয়ম্ অশ্বতরীরথঃ ইয়ম্ (এই) জায়া, অয়ম্ গ্রামঃ যস্মিন্ (যে গ্রামে) আসে (আপনি বাস করেন)। অনু এব মা ভগবঃ শাধি ইতি (২য় মন্ত্র দ্রঃ)।
সরলার্থ : জানশ্রুতি রৈক্বকে বলিলেন, ‘হে রৈক্ব, এক হাজার গাভী, স্বর্ণময় হার,অশ্বতরীযুক্ত রথ, এই জায়া এবং আপনি যে গ্রামে বাস করেন তাহাও আপনাকে (উপহার দিতেছি)। আপনি আমাকে শিক্ষা দিন।’