সোহধস্তাচ্ছকটস্য পামানাং কষমাণুপোপবিবেশ তং হাত্যূবাদ ত্বং নু ভগবঃ সযুগ্বা রৈক্ব ইত্যহং হারা ৩ ইতি হ প্রতিজজ্ঞে স হ ক্ষত্তাহবিদমিতি প্রত্যেয়ায় ॥ ৮
অন্বয় : সঃ অধস্তাৎ (অধোভাগে) শকটস্য (শকটের) পামানম্ (পামন্; খোস- পাঁচড়া) কষমাণু (চুলকাইতেছে এমন লোককে) উপ (সমীপে) উপবিবেশ (উপবেশন করিল)। তম্ হ (তাহাকে) অভ্যুবাদ (বলিল)— ত্বম্ (আপনি) নু (কি) ভগবঃ (প্রাচীন ব্যবহার—ভগবান্) সযুগ্ধা (শকটবান্) রৈক্ব? ইতি। অহম্ (আমি) হি অরা ৩ (অরে সম্বোধনে) ইতি প্রতিজজ্ঞে (উত্তর করিল)। সঃ হ ক্ষত্তা (দ্বারপাল) অবিদম্ (জানিয়াছি) ইতি প্রতি + আ + ইয়ায় (প্রত্যাগমন করিল)।
সরলার্থ : শকটের নীচে বসিয়া একজন লোক খোস চুলকাইতেছিল। দ্বারপাল তাহার নিকট বসিল। তারপর তাঁহাকে জিজ্ঞাসা করিল— ‘ভগবন্, আপনিই কি শকটবান্ রৈক্ব?” তিনি উত্তর করিলেন, “ওহে আমিই সে।’ জানিতে পারিয়াছি, এই মনে করিয়া দ্বারপাল ফিরিয়া আসিল।
মন্তব্য : ‘অরা’ শব্দের শেষ স্বর পুত; এই জন্য ইহার পর ৩ লেখা হইয়াছে। রৈক্ব ‘খোস’ চুলকাইতেছিলেন। এই অবস্থায় লোকে স্বভাবত গতস্বরেই উত্তর দিয়া থাকে।