স হ ক্ষত্তান্বিষ্য নাবিদমিতি প্রত্যেয়ায় তং হোবাচ যত্রারে ব্রাহ্মণস্যান্বেষণা তদেনমৰ্ছেতি ॥ ৭
অন্বয় : সঃ হ ক্ষত্তা অন্বিষ্য (অনুসন্ধান করিয়া) ন অবিদম্ (প্রাপ্ত হইয়াছি) ইতি (এই মনে করিয়া) প্রতি + আ + ইয়ায় (ফিরিয়া আসিল)। তম্ হ (সেই দ্বারপালকে) উবাচ (বলিলেন) যত্র (যেখানে) অরে ব্রাহ্মণস্য (ব্রাহ্মণকে, কর্মে ষষ্ঠী) অন্বেষণা (অনুসন্ধান করিতে হয়), তৎ (সেই স্থলে) এনম্ (ইহাকে অর্ছ (গমন কর, অন্বেষণ কর) ইতি।
সরলার্থ : (রৈকের অনুসন্ধান করিবার জন্য জানশ্রুতি সেই দ্বারপালকে আদেশ করিলেন)। দ্বারপাল অনুসন্ধান করিয়া ফিরিয়া আসিল এবং বলিল— ‘আমি তাঁহাকে পাইলাম না।’ জানশ্রুতি তাহাকে বলিলেন— ‘যেখানে ব্রাহ্মণের অন্বেষণ করিতে হয়, সেখানে (অর্থাৎ অরণ্যে বা নির্জন প্রদেশে) গিয়া তাহাকে অনুসন্ধান কর।’