তমু হ পরঃ প্রত্যুবাচ কম্বর এনমেতৎ সন্তং সযুত্থানমিব রৈক্কমাথেতি যো নু কথং সযুগ্বা রৈক্ব ইতি ॥ ৩
অন্বয় : তম্ উ হ (তাহাকে) পরঃ (অপর জন) প্রতি + উবাচ (উত্তর করিল) কম্বরে (কম্ = কাহাকে, অরে সম্বোধনে) এনম্ (ইহাকে) এতৎ সন্তম্ (যিনি এই প্রকার তাঁহাকে, সন্তম্— সৎ) সযুগ্বানম্ ইব রৈক্বম্ (শকটের সহিত বর্তমান রৈক্কের ন্যায়)। আথ (বলিতেছ) ইতি। যঃ (যে রৈক্ব ‘তে মা কর্তৃক উক্ত হইয়াছেন’। নু কথম্ (কি প্রকার) সযুগ্ধা (শকট সহ বর্তমান) রৈক্বঃ ইতি।
সরলার্থ : দ্বিতীয় হংস বলিল— ‘এই ব্যক্তি এমন কে যে ইহার বিষয় এইরূপ বলিতেছ? এ যেন শকটবান্ রৈক্ব! প্রথম হংস জিজ্ঞাসা করিল— ‘তুমি যে শকটবান্ রৈক্কের কথা বলিতেছ, সে কে?’
মন্তব্য : যুগ্ধা = শকট; যুগ অর্থাৎ যোয়াল বহন করে এইজন্য অশ্ব ও বলীবর্দকে যুগ্য বলা হয়; যাহার যুগ্য আছে তাহা যুগ্ধা, যুগ্মন্ শব্দ; যুগ্বার সহিত বর্তমান সযুগ্ধা।
এতৎ সন্তম্— শঙ্করের মতে এতৎ এই বাক্য, আথ ক্রিয়ার কর্ম। ‘সন্তম্’ = মাহাত্ম্যযুক্ত, তিনি এইরূপ অর্থ করেন— এ একজন নিকৃষ্ট রাজা, ইহার কি মাহাত্ম্য আছে যে ইহাকে রৈকের সহিত তুলনা করিতেছ?