তদ্ যথা (লবণেন সুবর্ণং সন্দধ্যাৎ সুবর্ণেন রজতং রজতেন ত্রপু ত্ৰপুণা সীসং সীসেন লোহং লোহেন দারু দারু চর্মণা ॥ ৭
এবমেষাং লোকানামাসাং দেবতানামস্যাস্প্রয্যা বিদ্যায়া বীর্যেণ যজ্ঞস্য বিরিষ্টং সন্দধাতি ভেষজকৃতো হ বা এষ যত্রৈবংবিদ্ ব্রহ্মা ভবতি ॥৮
অন্বয় : তৎ যথা (যেমন) লবণেন (লবণ দ্বারা) সুবর্ণম্ সন্দধ্যাৎ (সংযোজিত করে), সুবর্ণেন রজতম্, রজতেন ত্রপু (রাংকে), ত্রপুণা (ত্রপুদ্বারা) সীসম্, সীসেন লোহম্ লোহেন দারু (কাষ্ঠকে), দারু (দারুকে) চর্মণা (চর্মদ্বারা)। এবম্ (এই প্রকার) এষাম্ লোকানাম্ (এই লোকসমূহের) আসাম্ দেবতানাম্ (এই দেবতাসমূহের) অস্যাঃ ত্রয্যাঃ বিদ্যায়াঃ (এই ত্রয়ী বিদ্যার) বীর্যেণ যজ্ঞস্য বিরিষ্টম্ সন্দধাতি। ভেষজকৃতঃ (সুচিকিৎসিত) হ বৈ এষঃ যজ্ঞঃ, যত্র (যে যজ্ঞে) এবংবিদ্ (এই প্রকার জ্ঞানসম্পন্ন) ব্রহ্মা ভবতি (হয়) (৪র্থ মন্ত্ৰ দ্ৰঃ)।
সরলার্থ : যেমন লবণদ্বারা সোনাকে, সোনাদ্বারা রূপাকে, রূপাদ্বারা রাংকে, রাংদ্বারা সীসাকে, সীসাদ্বারা লোহাকে এবং লোহা ও চর্মদ্বারা কাঠকে সংযোজিত করা হয়, তেমনি এই লোকসমূহের, এই দেবগণের এবং এই ত্রয়ীবিদ্যার বীর্য দ্বারা যজ্ঞের অনিষ্টের প্রতিবিধান করা হয়। এইরকম জ্ঞানসম্পন্ন ব্রহ্ম যে যজ্ঞে ঋত্বিক্ হন, সেই যজ্ঞ সুচিকিৎসিত (সংস্কৃত) হয়।