স এতাং ত্রয়ীং বিদ্যামভ্যতপত্তস্যাস্তপ্যমানায়া রসান্ প্রাবৃহদ্ভূরিত্যভ্যো ভুবরিতি যজুর্ত্যঃ স্বরিতি সামভ্যঃ ॥ ৩
অন্বয় : সঃ এতাম, ত্রয়ীম্ বিদ্যাম্ (এই ত্রয়ীবিদ্যাকে লক্ষ্য করিয়া) অভ্যতপৎ। তস্যাঃ তপ্যমানায়ঃ (তপ্যমান ত্রয়ীবিদ্যার) রসান্ প্রাবৃহৎ—ভূঃ ইতি ঋভ্যঃ (ঋসমূহ হইতে) ভুবঃ ইতি যজুর্ত্যঃ (যজুঃসমূহ হইতে) স্বঃ ইতি সামভ্যঃ (সামসমূহ হইতে) [২য় মঃ দ্রঃ]।
সরলার্থ : প্রজাপতি এই ত্রয়ীবিদ্যাকে (লক্ষ্য করিয়া) তপস্যা করিলেন। তপ্যমান ত্রয়ীবিদ্যা হইতে রসসমূহ উদ্ধৃত করিলেন—ঋক্ হইতে ভূঃ, যজুঃ হইতে ভুবঃ এবং সাম হইতে স্বঃ।