স এতাস্তিস্ত্রো দেবতা অভ্যতপত্তাসাং তপ্যমানানাং রসান্ প্রাবৃহদগ্নেঝচো বায়োর্যভূষি সামান্যাদিত্যাৎ ॥ ২
অন্বয় : সঃ এতাঃ তিস্রঃ দেবতাঃ (এই তিন দেবতাকে লক্ষ্য করিয়া) অভ্যতপৎ। তাসাম্ তপ্যমানানম্ (তপ্যমান (দেবসমূহের) রসান্ প্রাবৃহৎঅগ্নেঃ (অগ্নি হইতে) ঋচঃ (ঋসমূহকে) বায়োঃ (বায়ু হইতে) যজুংসি (যজুঃসমূহকে), সামানি (সামসমূহকে আদিত্যাৎ (আদিত্য হইতে) [১মঃ দ্রঃ।]
সরলার্থ : তিনি এই তিন দেবতাকে উদ্দেশ করিয়া তপস্যা করিলেন। তপ্যমান দেবগণ হইতে তিনি এইসব রস উদ্ধৃত করিলেন—অগ্নি হইতে ঋক্, বায়ু হইতে যজুঃ এবং আদিত্য হইতে সাম।