স যথোভয়পাদ্ ব্রজন্ রথো বোভাভ্যাং চক্রাভ্যাং বর্তমানঃ প্রতিতিষ্ঠ— ত্যেবমস্য যজ্ঞঃ প্রতিতিষ্ঠতি যজ্ঞং প্রতিতিষ্ঠন্তং যজমানোহনু প্রতি— তিষ্ঠতি স ইষ্ট্বা শ্রোয়ানু ভবতি ॥ ৫
অন্বয় : সঃ যথা (৪।১৬।৩) উভয়পাৎ (উভয়পদযুক্ত) ব্রজন্ (গমন করিয়া) রথঃ বা উভাভ্যাম্ চক্রাভ্যাম্ (উভয় চক্রের সহিত) বর্তমানঃ প্রতিতিষ্ঠতি (প্রতিষ্ঠিত থাকে, পড়িয়া যায় না), এবম্ অস্য যজ্ঞঃ প্রতিতিষ্ঠতি। যজ্ঞম্ [অনু] প্রতিতিষ্ঠন্তম্ অনু (যজ্ঞ প্রতিষ্ঠিত থাকিলে) যজমানঃ প্রতিতিষ্ঠতি। সঃ ইষ্ট্বা শ্রেয়ান্ ভবতি (শ্রেয়োলাভ করে)।
সরলার্থ : যেমন দুই পা-যুক্ত লোক কিংবা দুই চাকাযুক্ত রথ চলিবার সময় প্রতিষ্ঠিত থাকে (অর্থাৎ পড়িয়া যায় না), তেমনি সেই যজমানের যজ্ঞ প্রতিষ্ঠা লাভ করে। যজ্ঞ সুপ্রতিষ্ঠিত হইলে যজমানের প্রতিষ্ঠা লাভ হয়। যজ্ঞ করিয়া সে শ্রেয়োলাভ করে।