অথ যন্ত্রোপাকৃতে প্রাতরনুবাকে ন পুরা পরিধানীয়ায়া ব্রহ্মা ব্যববদত্যুভে এব বর্তনী সংকুর্বন্তি ন হীয়তেহন্যতরা ॥ ৪
অন্বয় : অথ যত্র (যে যজ্ঞে) উপাকৃতে প্রাতঃ অনুবাকে, ন (না) পুরা পরিধানীয়ায়াঃ ব্রহ্মা ব্যববদতি উভে এব বর্তনী (উভয়পথই) সংস্কুর্বন্তি (সংস্কার করেন); ন (না) হীয়তে অন্যতরা (একটাও) (২য় মঃ দ্রঃ)।
সরলার্থ : আর যে যজ্ঞে প্রাতঃপঠনীয় অনুবাক্ আরম্ভ হইবার পর এবং পরিধানীয় ঋক্ পাঠ করিবার পূর্বে ব্রহ্মা বাক্য উচ্চারণ করেন না, সে যজ্ঞে উভয় পথই সংস্কৃত হয়, কোনটিই নষ্ট হয় না।