এষ হ বৈ যজ্ঞো যোহয়ং পবত এষ হ যন্নিন্দং সর্বং পুনাতি যদেষ যন্নিন্দং সর্বং পুনাতি তস্মাদেষ এব যজ্ঞস্তস্য মনশ্চ বাক্ চ বর্তনী ॥ ১
অন্বয় : এষঃ (ইনি) হ বৈ যজ্ঞঃ, যঃ অয়ম্ (এই যিনি) পবতে (পবিত্র করেন); এষঃ হ য (গমন করিয়া) ইদম্ সর্বম্ (এই সমুদয়কে) পুনাতি (পবিত্র করেন)। যৎ (যেহেতু) এষঃ যন্ সর্বম্ ইদম্ পুনাতি, তস্মাৎ (সেইজন্য) এষঃ এব যজ্ঞঃ। তস্য (তাহার) মনঃ চ বাক্ চ বর্তনী (উভয়পথ)।
সরলার্থ : যিনি পবিত্র করেন তিনিই অর্থাৎ বায়ুই যজ্ঞ। তিনি প্রবাহিত হইয়া পবিত্র করেন। যেহেতু তিনি প্রবাহিত হইয়া সমস্ত কিছু পবিত্র করেন, সেইজন্য তিনি যজ্ঞ। ন এবং বাক্য ঐ যজ্ঞের দুইটি পথ।