অথ যদু চৈবাস্মিঞ্ছব্যং কুর্বন্তি যদি চ নার্চিষমেবাভিসম্ভবন্ত্যর্চিযোহহর আপূর্যমাণপক্ষমাপূর্যমাণপক্ষাদ্ যান্ ষডুদঙেতি মাসাংস্তান্মাসেভ্যঃ সংবৎসরং সংবৎসরাদাদিত্যমাদিত্যচন্দ্রমসং চন্দ্রমসো বিদ্যুতং তৎ পুরুষোহমান্বঃ। স এনান্ ব্রহ্ম গময়ত্যেষ দেবপথো ব্ৰহ্মপথ এতেন প্রতিপদ্যমানা ইমং মানবমাবর্তং নাবর্তন্তে নাবর্তন্তে ॥ ৫
অন্বয় : অথ (অনন্তর, মৃত্যুর পর) যৎ (যদি) উ চ এব অস্মিন্ (এই পুরুষে শব্যম্ (শবকর্ম, অন্ত্যেষ্টিকর্ম) কুর্বন্তি (করে), যদি চ ন (যদি না করে), অর্চিষম্ অর্চি—(জ্যোতি) এব অভি সম্ভবন্তি (প্রাপ্ত হয়), অর্চিষঃ (অচিং হইতে) অহঃ (দিনকে), অহ্নঃ (দিন হইতে) আপূর্যমাণপক্ষম্ (শূক্লপক্ষকে)। আপূর্যমাণপক্ষাৎ (শুক্লপক্ষ হইতে) যা ষট্ [মাসান্] (যে ছয়মাস কাল) উদঙ্ (উত্তর দিকে) এতি (সূর্য গমন করে) মাসান্ (সেই ছয় মাসকে) মাসেভ্যঃ (মাসসমূহ হইতে) সম্বৎসরম্ সম্বৎসরাৎ তান্ আদিত্যম্; আদিত্যাৎ চন্দ্ৰমসম্ (চন্দ্রকে); চন্দ্রমসঃ বিদ্যুতম্; তৎ (সেইস্থানে অর্থাৎ বিদ্যুৎলোকে অবস্থিত) পুরুষঃ (একজন পুরুষ) অমানবঃ (যে মানব নহে) সঃ (সেই) এনান্ (সেই সমুদয় মনুষ্যকে) গময়তি (ব্রহ্ম প্রাপ্ত করায়)। এষঃ (ইহাই) দেবপথঃ (ব্রহ্মপথ)। এতেন (এই পথ দ্বারা) প্রতিপদ্যমানাঃ (গমন করিয়া) ইমম্ মানবম্ আবর্তম্ (এই মানব-জন্মরূপ আবর্তকে) ন আবর্তন্তে (আবর্তিত হয় না, প্রাপ্ত হয় না); ন আবর্তন্তে (দ্বিরুক্তি নিশ্চয় বা সমাপ্তিসূচক)।
সরলার্থ : যিনি ইহা জানেন, মৃত্যুর পর তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়া হউক বা না হউক, তিনি অর্চিতে (জোতিতে) গমন করেন। তারপর তিনি অর্চি হইতে দিবসে, দিবস হইতে শুক্লপক্ষে, শুক্লপক্ষ হইতে উত্তরায়ণের ছয় মাসে, সেই ছয় মাস হইতে সম্বৎসরে, সম্বৎসর হইতে আদিত্যে, আদিত্য হইতে চন্দ্রে, চন্দ্র হইতে বিদ্যুতে যান তখন সেই স্থানের এক অমানুষ পুরুষ তাঁহাদিগকে ব্রহ্মে লইয়া যান। ইহাই দেবযান ইহাই ব্রহ্মযান। ঐ পথে গেলে আর মানুষকে সংসাররূপ আবর্তে ফিরিয়া আসিতে হয় না।