এষ উ এব ভামনীরেষ হি সর্বেষু লোকেষু ভাতি সর্বেষু লোকেষু ভাতি য এবং বেদ ॥ ৪
অন্বয় : এষঃ উ এব ভামনীঃ (ভাম—দীপ্তি, নী—প্রাপ্ত করান) এষঃ হি সর্বেষু লোকেষু (সমুদয় লোকে) ভাতি (প্রতিভাত হয়)। সর্বেষু লোকেষু ভাতি, যঃ এবম্ বেদ (৩য় মঃ দ্রঃ)।
সরলার্থ : এই পুরুষই ‘ভামনী’, কারণ ইনিই সর্বলোকে প্রতিভাত হন। যিনি এই প্রকার জানেন, তিনি সর্বলোকে দীপ্তি পান।
মন্তব্য : ডয়সন বলেন—ভামনী = The herald of love; The prince of love, ভামনী = The prince of radiance.