এষ উ এব বামনীরেষ হি সর্বাণি বামানি নয়তি সর্বাণি বামানি নয়তি য এবং বেদ। ৩
অন্বয় : এষঃ (এই পুরুষ) উ এব বামনীঃ (বাম + নী হইতে) এষঃ হি সর্বাণি বামানি নয়তি (প্রাপ্ত করান), সর্বাণি বামানি নয়তি, যঃ এবম্ বেদ (২য় মঃ দ্রঃ)।
সরলার্থ : ইনিই ‘বামনী’, কারণ তিনি নিখিল ‘বাম’ (অর্থাৎ কল্যাণ) সকলকে দান করেন। যিনি ইহা জানেন, তিনি সকল কল্যাণের বাহক হন।