ইদমিতি হ প্রতিজজ্ঞে লোকান্ বাব কিল সোম্য তেহবোচ‡হং তু তে তদ্বক্ষ্যামি যথা পুষ্করপলাশ আপো ন শ্লিষ্যন্ত এবমেবংবিদি পাপং কর্ম ন শ্লিষ্যত ইতি ব্রবীতু মে ভগবানিতি তস্মৈ হোবাচ ॥ ৩
অন্বয় : ইদম্ (এই উপদেশ; কি উপদেশ দিয়াছিল তাহা বর্ণনা করিয়া বলিল ‘ইদম্’—এই) ইতি হ প্রতিজজ্ঞে (প্রত্যুত্তর করিল)। লোকান্ (লোকসমূহকে, লোকসমূহের বিষয়কে) বাব কিল (নিশ্চয়ই) সোম্য! তে (তোমাকে; কিংবা তাহারা)) অবোচন্ (বলিয়াছে) অহম্ (আমি) তু তে তৎ (তাহা অর্থাৎ ব্রহ্মবিষয়ে) বক্ষ্যামি (বলিব)। যথা পুষ্করপলাশে (পদ্মপত্রে, পুষ্কর—পদ্ম; পলাশ—পত্র) আপঃ (জল) ন শিষ্যন্তে (সংশ্লিষ্ট হয়), এবম্ (এই প্রকার) এবংবিদি (এবংবিৎ—যিনি এই প্রকার জানেন তিনি) পাপম্ কর্ম ন শ্লিষ্যতে (লিপ্ত হয়) ইতি। ব্রবীতু (বলুন) মে (আমাকে) ভগবান্ ইতি। তস্মৈ (তাহাকে) হ উবাচ।
সরলার্থ : (অগ্নিগণ তাহাকে যে উপদেশ দিয়াছিল, তাহা উল্লেখ করিয়া উপকোসল) বলিল—’এই উপদেশ।’ আচার্য বলিলেন ‘ইহারা তোমাকে লোকসমূহের কথা বলিয়াছে, আমি তোমাকে তাঁহার (অর্থাৎ ব্রহ্মের) কথা বলিব। যেমন পদ্মপত্রে জল লাগিয়া থাকে না, তেমনি যিনি ব্রহ্মকে এই ভাবে জানেন তাঁহাকে পাপকর্ম স্পর্শ করে না।’ উপকোসল বলিল, ‘আপনি আমাকে তাহা বলুন।’ আচার্য বলিলেন—