তে হোচুরুপকোসলৈষা সোম্য তেহমদ্বিদ্যাত্মবিদ্যা চাচার্যস্তু তে গতি বক্তেত্যাজগাম হাস্যাচার্যস্তমাচার্যোহভ্যুবাদোপকোসল ৩ ইতি ॥ ১
অন্বয় : তে (তাহারা) হ উচুঃ (বলিয়াছিল)—উপকোসল! এষ (এই বিদ্যা) সোম্য! তে (তোমাকে) অস্মৎবিদ্যা (আমাদিগের সংক্রান্ত বিদ্যা অর্থাৎ অগ্নিবিদ্যা) আত্মবিদ্যা চ। আচার্যঃ তু তে গতিম্ (গতি) বক্তা (বলিবেন) ইতি। আজগাম (প্রত্যাগত হইলেন) হ অস্য (ইহার) আচার্যঃ। তম্ (তাহাকে) আচার্যঃ অভি + উবাচ (বলিলেন)—উপকোসল ত ইতি।
সরলার্থ : অগ্নিগণ তাহাকে বলিল—উপকোসল, তোমাকে অগ্নিবিদ্যা ও আত্মবিদ্যা বলিলাম। আচার্য তোমাকে পরলোকে যাইবার পথের কথা বলিবেন। এই সময়ে আচাৰ্য প্রবাস হইতে ফিরিয়া আসিলেন। তিনি তাহাকে বলিলেন—’উপকোসল
মন্তব্য : ব্যাখ্যাকারগণ ‘গতি’ শব্দের অনেক অর্থ করিয়াছেনঃ (ক) গতি— ফল; অগ্নিগণ যে বিদ্যা শিক্ষা দিয়াছিল, তাহার ফল। (খ) গতি— ব্রহ্মজ্ঞান। অগ্নিগণ অগ্নিবিদ্যা শিক্ষা দিয়াছিল, এখানে ব্রহ্মজ্ঞান শিক্ষা দেওয়ার কথা বলা হইতেছে। (গ) গতিপথ, পরলোক গমন করিবার পথ, দেবপথ বা ব্রহ্মপথ। ইহার পরবর্তী খণ্ডে এই পথের কথাই বলা হইয়াছে (৪।১৫।৫ মন্ত্র দ্রষ্টব্য)।