স য এতমেবং বিদ্বানুপাস্তেহপহতে পাপকৃত্যাং লোকী ভবতি সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি নাস্যাবরপুরুষাঃ ক্ষীয়ন্ত উপ বয়ং তং ভুজ্ঞামোহস্মিংশ্চ লোকেহমুষ্মিংশ্চ য এতমেবং বিদ্বানুপাস্তে ॥ ২
অন্বয় : সঃ যঃ এতম্ এবম্ বিদ্বান্ উপাস্তে, অপহতে পাপকৃত্যাম্, লোকীভবতি সর্বম্ আয়ুঃ এতি, জ্যোক্ জীবতি, ন অস্য অবরপুরুষাঃ ক্ষীয়ন্তে, উপ বয়ম্ তম্ ভুঞ্জামঃ, অস্মিন্ চ—যঃ এতম্ এবম্ বিদ্বান্ উপাস্তে।
সরলার্থ : যিনি ইহাকে এই ভাবে জানিয়া উপাসনা করেন, তাঁহার পাপকর্ম নাশ হয়, তিনি (আহবনীয় অগ্নির) লোক পান আর পূর্ণ আয়ু ও উজ্জ্বল (বা দীর্ঘ) জীবন লাভ করেন। তাঁহার অধস্তন পুরুষেরা অর্থাৎ সন্তানগণ বিনষ্ট হয় না। ইহলোকে এবং পরলোকে আমরা তাঁহাকে রক্ষা করিয়া থাকি।