স য এতমেবং বিদ্বানুপাতেহপহতে পাপকৃত্যাং লোকী ভবতি সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি নাস্যাবরপুরুষাঃ ক্ষীয়ন্ত উপ বয়ং তং ভুঞ্জামোহিস্মংশ্চ লোকেহমুষ্মিংশ্চ য এতমেবং বিদ্বানুপাস্তে ॥ ২
অন্বয় : সঃ যঃ এতম্ (ইহাকে) এবম্ (এইরূপে) বিদ্বান্ (জানিয়া) উপাস্তে (উপাসনা করে), অপহতে (বৈদিক প্রয়োগ, অপহতে (বৈকি প্রয়োগ, অপহন্তি-বিনাশ করে) পাপকৃত্যাম্ (পাপকর্মকে) লোকী (লোকবান্) ভবতি (হয়), সর্বম্ আয়ুঃ এতি, জ্যোক্ জীবতি, ন (না) অস্য (ইহার) অবরপুরুষাঃ (অধস্তন পুরুষগণ অর্থাৎ পুত্র-পৌত্রদি) ক্ষীয়ন্তে (ক্ষয় হয়); উপ বয়ম্ (আমরা) তম্ (তাহাকে) [উপ] ভুঞ্জামঃ; (প্রাচীন প্ৰয়োগ, উপভুঞ্জঃ—উপভোগ করি, পালন করি) অস্মিন্ চ লোকে (এই লোকে) অমুষ্মিন্ চ (ঐ লোকেও, পরলোকেও)—যঃ এতম্ এবম্ বিদ্বান্ উপাস্তে (দ্বিরুক্তি)।
সরলার্থ : যিনি ইহাকে এইভাবে জানিয়া উপাসনা করেন তাঁহার পাপকর্ম নাশ হয়। তিনি (দক্ষিণাগ্নির) লোক, পূর্ণ আয়ু এবং দীর্ঘজীবন লাভ করেন। তাঁহার সন্তানেরা বিনষ্ট হয় না। ইহলোকে এবং পরলোকেও আমরা তাঁহাকে রক্ষা করিয়া থাকি।