অথ হৈনং গার্হপত্যোহনুশশাস পৃথিব্যগ্নিরন্নমাদিত্য ইতি য এষ আদিত্যে পুরুষো দৃশ্যতে সোহহমস্মি স এবাহমস্মীতি ॥ ১
অন্বয় : অথ হ এনম্ গার্হপত্যঃ (গার্হপত্য অগ্নি) অনুশশাস (উপদেশ দিয়াছিল)—পৃথিবী অগ্নিঃ অন্নম্ আদিত্যঃ ইতি। যঃ এষঃ (এই যে) আদিত্যে পুরুষঃ দৃশ্যতে (দৃষ্ট হন), সঃ (তিনি) অহম্ (আমি) অস্মি (হই); সঃ এব (তিনিই) অহম্ অস্মি ইতি।
সরলার্থ : তারপর গার্হপত্য অগ্নি উপকোসলকে বলিল—পৃথিবী, অগ্নি, অন্ন ও আদিত্য (ইহারাই আমার তনু বা ব্রহ্মের তনু)। আদিত্যমণ্ডলে ঐ যে পুরুষকে দেখা যায় তিনি আমি, তিনিই আমি।