অথ হাগ্লয়ঃ সমুদিরে তপ্তো ব্রহ্মচারী কুশলং নঃ পর্যচারীদ্ধন্তাস্মৈ প্ৰব্ৰবামেতি তস্মৈ হোচুঃ প্রাণো ব্রহ্ম কং ব্রহ্ম খং ব্রহ্মেতি ॥ ৪
অন্বয় : অথ হ অগ্নয়ঃ সম্ + উদিরে (বলিতে লাগিল)—তপ্তঃ (তপস্যাশীল, ক্লিষ্ট) ব্রহ্মচারী কুশলম্ (নিপুণতার সহিত) নঃ (আমাদিগকে) পরি+অচারীৎ (পরিচর্যা করিয়াছে।) হন্ত (আদরসূচক অব্যয়) অস্মৈ (ইহাকে) প্রব্রবামঃ (উপদেশ দিই) ইতি। তস্মৈ (তাহাকে) হ উচুঃ (বলিয়াছিল) প্রাণঃ ব্রহ্ম, কম্ (ক—সুখ) ব্রহ্ম; খম্ (খ—আকাশ)) ব্ৰহ্ম ইতি।
সরলার্থ : তখন অগ্নিগণ (দক্ষিণাগ্নি, গার্হপত্য ও আহবনীয়—এই তিন অগ্নি) পরস্পর বলিতে লাগিল—’এই তপঃক্লিষ্ট ব্রহ্মচারী সহযত্নে আমাদের পরিচর্যা করিয়াছে। আমরা ইহাকে উপদেশ দিই।’ তারপর তাহারা বলিল ‘প্রাণই ব্রহ্ম; ‘ক’ অর্থাৎ সুখই ব্ৰহ্ম, ‘খ’ অর্থাৎ আকাশই ব্ৰহ্ম। ‘