স যাবদাদিত্যঃ পশ্চাদুদেতা পুরস্তাদস্তমেতা দ্বিস্তাবদুত্তরত উদেতা দক্ষিণতোহস্তমেতা মরুতামেব তাবদাধিপত্যং স্বারাজ্যং পর্যেতা ॥ ৪
অন্বয় : সঃ যাবৎ আদিত্যঃ পশ্চাৎ উদেতা, পুরস্তাৎ অস্তমেতা, দ্বিঃ + তাবৎ উত্তরতঃ উদেতা, দক্ষিণতঃ অস্তমেতা; মরুতাম্ এব তাবৎ আধিপত্যম্ স্বারাজ্যম্ পর্যেতা (৩।৬।৪ টীকা)। [‘সূর্য উত্তরদিকে উদিত হইবেন’ ইত্যাদি বিষয়ে মন্তব্য ৩।১১ অংশের পরে দ্রষ্টব্য]
সরলার্থ : যে পরিমাণ কাল সূর্য পশ্চিম দিকে উদিত হইবেন ও পূর্বদিকে অস্ত যাইবেন, তাহার দ্বিগুণ কাল উত্তরদিকে উদিত হইবেন ও দক্ষিণদিকে অস্ত যাইবেন। ততকাল সেই বিদ্বান ব্যক্তি মরুৎগণের মত আধিপত্য ও স্বারাজ্য লাভ করিবেন।