স যাবদাদিত্যো দক্ষিণত উদেতোত্তরতোহস্তমেতা দ্বিস্তাবৎ পশ্চাৎ উদেতা পুরস্তাদস্তমেতাদিত্যানামেব তাবদাধিপত্যং স্বারাজ্যং পর্যেতা ॥৪
অন্বয় : সঃ যাবৎ আদিত্যঃ দক্ষিণতঃ উদেতা, উত্তরতঃ অস্তমেতা, দ্বিস্ + তাবৎ পশ্চাৎ উদেতা, পুরস্তাৎ অস্তমেতা। আদিত্যানাম্ এব তাবৎ আধিপত্যম্ স্বারাজ্যম্ পর্যেতা (৩।৬।৪ টীকা)। [‘সূর্য পশ্চিমদিকে উদিত হইবেন’ ইত্যাদি বিষয়ে মন্তব্য ৩।১১ অংশের পরে দ্রষ্টব্য]।
সরলার্থ : যতকাল আদিত্য দক্ষিণদিকে উদিত হইবেন এবং উত্তর দিকে অস্ত যাইবেন তাহার দ্বিগুণকাল পশ্চিমদিকে উদিত হইবেন ও পূর্বদিকে অস্ত যাইবেন। সেই বিদ্বান ব্যক্তি ততদিন (অর্থাৎ সেই দ্বিগুণ পরিমিতকাল) আদিত্যগণের মতই আধিপত্য ও স্বারাজ্য লাভ করিবেন।