দেবামৃতং দৃষ্ট্বা তৃপ্যতি স এতদেব রূপমভিসংবিশত্যেতমা – পাদুদেতি ॥ ৩
অন্বয় : সঃ যঃ এতৎ এবম্ অমৃতম্ বেদ, আদিত্যানাম্ (আদিত্যগণের) এব একঃ ভূত্বা বরুণেন এব মুখের এতৎ এব অমৃতম্ দৃষ্ট্বা তৃপ্যতি। সঃ এতৎ এব রূপম্ অভিসংবিশতি, এতস্মাৎ রূপাৎ উদেতি (৩।৬।৩ টীকা)।
সরলার্থ : যিনি এই অমৃতকে এই রকম জানেন, তিনি আদিত্যগণের একজন হন এবং বরুণপ্রমুখ হইয়া এই অমৃত দেখিয়াই তৃপ্ত হন। তিনি এই রূপে প্রবেশ করেন এবং এই রূপে হইতেই বাহির হন।