স যাবদাদিত্যঃ পুরস্তাদুদেতা পশ্চাদস্তমেতা দ্বিস্তাবদ্দক্ষিণত উদেতোত্তরতোহস্তমেতা রুদ্রাণামেব তাবদাধিপত্যং স্বারাজ্যং পৰ্যেতা ॥ ৪
অন্বয় : সঃ যাবৎ আদিত্যঃ পুরস্তাৎ উদেতা, পশ্চাৎ অস্তমেতা, দ্বিস্ + তাবৎ (দ্বিগুণ) দক্ষিণতঃ (দক্ষিণ দিকে) উদেতা, উত্তরতঃ (উত্তরদিকে) অস্তমেতা; রুদ্রাণাম্ এব তাবৎ আধিপত্যম্ স্বারাজ্যম্ পর্যেতা (৩।৬।৪ টীকা)।
সরলার্থ : যতকাল সূর্য পূর্বদিকে উদিত হইবেন এবং পশ্চিমদিকে অস্ত যাইবেন, তাহার দ্বিগুণ কাল দক্ষিণদিকে উদিত হইবেন ও উত্তরে অস্ত যাইবেন। সেই বিদ্বান ব্যক্তি ততদিন (অর্থাৎ সেই দ্বিগুণ পরিমিত কাল) রুদ্রগণের মত আধিপত্য এবং স্বারাজ্য লাভ করিবেন।
মন্তব্য : ‘দ্বিস্তাবৎ’ ইত্যাদি— যে বেদির পরিমাণ সাধারণ বেদির দ্বিগুণ তাহাই দ্বিস্তাবা বেদি। ‘সূর্য দক্ষিণ দিকে উদিত হইবেন’ ইত্যাদি বিষয়ে মন্তব্য ৩।১১ অংশের পরে দ্রষ্টব্য।