স য এতদেবমমৃতং বেদ রুদ্রাণামেবৈকো ভূত্বেন্দ্রেণৈব মুখেনৈতদেবামৃতং দৃষ্ট্বা তৃপ্যতি স এতদেব রূপমভিসংবিশত্যেতস্মাদ্রপাদুদেতি ॥ ৩
অন্বয় : সঃ যঃ এতত্ এবম্ অমৃতম্ বেদ’ রুদ্রাণাম্ এব (রুদ্রগণের মধ্যে) একঃ ভূত্বা ইন্দ্রেণ এর মুখেন এতৎ এর অমৃতম্ দৃষ্ট্বা তৃপ্যতি; সঃ এতৎ এব রূপম্ অভিসংবিশতি, এতস্মাৎ রূপাৎ উদেতি। (৩।৬।৩ টীকা)।
সরলার্থ : যিনি এই অমৃতকে এইরকম জানেন, তিনি রুদ্রগণের একজন হন এবং ইন্দ্ৰপ্ৰমুখ হইয়া এই অমৃত দেখিয়াই তৃপ্ত হন। তিনি এই রূপেই প্রবেশ করেন এবং এই রূপ হইতে বাহির হন ।