তথ যদ্বিতীয়মমৃতং তদুদ্রা উপজীবন্তীন্দ্রেণ মুখেন ন বৈ দেবা অশান্তি ন পিবন্ত্যেতদেবামৃতং দৃষ্ট্বা তৃপ্যন্তি ॥ ১
অন্বয় : অথ যৎ দ্বিতীয়ম্ অমৃতম্ (দ্বিতীয় অমৃত অর্থাৎ শুরুরূপ), তৎ রুদ্রাঃ উপজীবন্তি ইন্দ্রেণ মুখেন (ইন্দ্ৰপ্ৰমুখ হইয়া) ন বৈ দেবাঃ অশ্নন্তি, ন পিবন্তি, এতৎ এব অমৃতম্ দৃষ্ট্বা তৃপ্যন্তি (৩।৬।১ টীকা)।
সরলার্থ : আর আদিত্যের যে দ্বিতীয় অমৃত অর্থাৎ শুরুরূপ তাহা রুদ্রগণ ইন্দ্রের মুখ দিয়া উপভোগ করেন। কিন্তু বস্তুত দেবগণ আহারও করেন না, পানও করেন না; এই অমৃত দেখিয়াই তাঁহারা তৃপ্ত হন।
মন্তব্য : রুদ্রদেবও গণদেবতা; ইহাদিগের পিতার নাম রুদ্র। ঐতরেয় ব্রাহ্মণ (২।১৮), শতপথ ব্রাহ্মণ (৪।৫।৭।২, ১১।৬।৩।৫) প্রভৃতি গ্রন্থের মতে রুদ্রগণের সংখ্যা ১১, কিন্তু তৈত্তিরীয় সংহিতাতে ৩৩ জন রুদ্রের উল্লেখ আছে (১।৪।১১।১)। মরুৎগণকেও কখন কখন ‘রুদ্রাঃ’ বলা হয় (ঋঃ ১।৩৯।৪, ৭ ইত্যাদি)। কিন্তু সাধারণত রুদ্রগণ ও মরুৎগণ পৃথক পৃথক দেবতা। ইন্দ্র রুদ্রগণের নেতা।