স য এতদেবমমৃতং বেদ বসুনামেবৈকো ভূত্বাগ্নিনৈব মুখেনৈতদেবামৃতং দৃষ্ট্বা তৃপ্যতি স এতদেব রূপমভিসংবিশত্যেতস্মাদৃরূপাদুদেতি ॥ ৩
অন্বয় : সঃ যঃ (যে, ২।১১।২ মন্তব্য) এতৎ [অমৃতম্] (এই অমৃতকে) এবম্ (এই প্রকারে) অমৃতম্ বেদ (জানেন) বসুনাম্ (বসুগণের মধ্যে) এব একঃ ভূত্বা (হইয়া) অগ্নিনা এব মুখেন (১ম মন্ত্র) এতৎ এব অমৃতম্ দৃষ্ট্বা তৃপ্যতি; স এতৎ এব রূপম্ অভিসংবিশতি (প্রবেশ করে) এতস্মাৎ রূপাৎ উদেতি (উত্থিত হয়)।
সরলার্থ : যে ব্যক্তি এই অমৃতকে এইরূপ জানেন, তিনি বসুগণেরই একজন হন এবং অগ্নিপ্রমুখ হইয়া এই অমৃত দেখিয়াই তৃপ্তি লাভ করেন। তিনি এই রূপেই প্রবেশ করেন এবং এই রূপ হইতেই উত্থিত হন।